1. admin@dainikganaodhikar.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নে গণঅধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে গণঅধিকার পরিষদের আগামী ছয় মাসের জন্য ২০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. নবাব মিধাকে সভাপতি এবং মোহাম্মদ রাকিব আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাধক হারুন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত এ কমিটির মাধ্যমে জগন্নাথপুর ইউনিয়নে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ আংশিক কমিটিকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করার প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মো. নবাব মিধা ও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ রাকিব আহমেদ দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক গণঅধিকার